সিদ্ধ সাধক সনাতন দাস বাবাজীর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে সাধু ভাণ্ডারা দিল শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম
সিদ্ধ সাধক সনাতন দাস বাবাজীর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে সাধু ভাণ্ডারা দিল শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম
হীরক মুখোপাধ্যায় ব্যারাকপুর (১৭ অক্টোবর '২৬):- গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম সিদ্ধসাধক, অকৃতদার ১০৮ শ্রীমদ সনাতন দাস বাবাজী -র ৪৭তম তিরোভাব দিবস উপলক্ষ্যে ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে অবস্থিত তাঁরই প্রতিষ্ঠিত ' শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম '-এ আজ সাধু ভাণ্ডারা সহ নরনারায়ণ সেবা করাল 'শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম' কর্তৃপক্ষ। সাধু ভাণ্ডারা ও নরনারায়ণ সেবা নিয়ে কথা বলতে গিয়ে 'শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম'-এর বর্তমান কর্ণধার আনন্দগোপাল দাস বারাজী জানিয়েছেন, "মহাত্মার তিরোভাব দিবস উপলক্ষ্যে আজ মন্দির সংলগ্ন নাটমন্দিরে বৈষ্ণব সহ অন্যান্য সম্প্রদায়ের ১৮২ জন সাধু-সন্ত ও সাধ্বীদের বসিয়ে যেমন দ্বিপ্রাহরিক আহার পরিবেশন করা হয়েছে, তেমনই তাঁদের হাতে উপঢৌকন সহ দক্ষিণাও অর্পণ করা হয়েছে।" 'শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম' কর্তৃপক্ষের তরফে জানা গেছে, "১৯০০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সনাতন দাস বাবাজী। ১৬-১৭ বছর বয়সে গৃহত্যাগ করে নবদ্বীপে চলে এসে আনন্দগোপাল গোস্বামীর কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেন বাবাজী। ১৯২০ সালে বৃন্দাবনের ...
- Get link
- X
- Other Apps