কলকাতা (৭ মার্চ '২৬):- 'আন্তর্জাতিক নারী দিবস' (International Women's Day)-এর প্রাক্কালে এক আলাপচারিতায় অংশগ্রহণ করে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা 'ইউ গো গার্ল'-এর দূত জিনাত আমান (Zeenat Aman, Veteran Actress & Ambassador of You Go Girl) জানিয়েছেন, "আমি জীবনভর বলে এসেছি - আমি কী দেখতে পছন্দ করব, আমি কী পরিধান করব এবং আমি কীভাবে নিজেকে উপস্থাপন করব সেটা আমার একান্ত নিজস্ব বিষয়।
আমি যখন শুনলাম ভারতীয় পাদুকা নির্মাতা সংস্থা 'ক্যাম্পাস অ্যাক্টিভউইয়ার লিমিটেড' (Campus Activewear Ltd.) তাঁদের নিজস্ব প্রচারাভিযানের বিষয় ঠিক করেছে 'তুমি যাও মেয়ে - তোমার পথে চলে যাও' (You go girl — move your way) তখন আর না করতে পারিনি।"
অন্যদিকে 'ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার'-এর মুখ্য উদ্ভাবনী আধিকারিক প্রেরণা আগরওয়াল (Prerna Agarwal, Chief Innovation Officer, Campus Activewear Limited) বলেছেন, "মহিলাদের প্রয়োজন অনুযায়ী আমরা এমন পণ্য তৈরি করার উপর মনোনিবেশ করি যা প্রকৃতপক্ষে তাঁদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তোলে।"

Comments
Post a Comment