কলকাতা (৮ মার্চ '২৬):- আগে হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) করতে হলে পশ্চিমবঙ্গের মানুষ সাধারণত দক্ষিণ বা পশ্চিম ভারতে চলে যেতেন। বর্তমানে কলকাতাতেই প্রায় ১০০ শতাংশ সফলতার সাথে হাঁটু প্রতিস্থাপন করা হচ্ছে। এই মুহূর্তে শুধুমাত্র কলকাতার বেলভিউ ক্লিনিক (Belle Vue Clinic)-এই প্রত্যেক মাসে ৫০০- ৬০০ টার হিসেবে দেশের মধ্যে সবথেকে বেশি হাঁটু প্রতিস্থাপন হয়ে থাকে।
১৮ বছরের অনুভব ও সফলভাবে ১৫০০০-এর বেশি হাঁটু প্রতিস্থাপনের অভিজ্ঞতা সম্পন্ন স্বনামধন্য অস্থিশল্য চিকিৎসক সন্তোষ কুমার (Dr. Santosh Kumar, Orthopedic Surgeon) হাঁটু প্রতিস্থাপনের বিষয়ে বিভিন্ন তথ্য পরিবেশন করতে গিয়ে জানান- "প্রথমে বুঝে নেওয়া যাক
কেনো হাঁটু প্রতিস্থাপনের দরকার হয় :-
অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) হলো এক ধরণের দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত অস্থিসন্ধির রোগ।অস্থিসন্ধির দুটো হাড়ের মিলনস্থল (Joint)-এর তরুণাস্থি (Cartilage) সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ ঘটানোর ফলে প্রথমে ব্যথার সৃষ্টি হয়, কটকট করে আওয়াজ হয়, সন্ধিস্থল ফুলে যায় ও হাটাচলায় প্রভূত সমস্যা তৈরি হয়।
যখন ব্যথানাশক ওষুধ এবং মালিশে রোগীর আরাম অনুভব হওয়ার বিপরীতে ব্যক্তি দৈনন্দিন কাজে একেবারেই অক্ষম হয়ে পড়ে তখনই হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়।
কোন প্রক্রিয়ায় শল্য চিকিৎসা হয় :-
প্রথাগত ও 'রোবটিক আর্ম' দুই পদ্ধতিতেই হাঁটু প্রতিস্থাপন জনিত শল্যচিকিৎসা করা যায়।
কতদিন হাসপাতালে থাকতে হয় :-
একটা হাঁটু প্রতিস্থাপন করলে হাসপাতালে ৩ থেকে ৪ দিন থাকতে হয়, একসাথে দুটো হাঁটু প্রতিস্থাপন করতে হলে হাসপাতালে ৫ থেকে ৬ দিন থাকতে হয়।
কত দিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় :-
এক দেড় মাসের মধ্যেই রোগী একা হেঁটে হাটবাজার সহ অফিসে যেতে পারেন।
শল্য চিকিৎসার সফলতার হার :-
যদি চিকিৎসক ও সহযোগীরা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন এবং সঠিকভাবে শল্য চিকিৎসা হয়ে থাকে তবে শল্যচিকিৎসায় প্রায় একশো শতাংশ সফলতা পাওয়া যায়। ক্ষেত্রবিশেষে যদি কোনো উনিশ-বিশ ঘটনা ঘটেও যায় সেটাও ঠিক করে দেওয়া সম্ভব।

Comments
Post a Comment