কলকাতা (১৬ মার্চ '২৬):- চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় 'পূর্বাহ্ণ ফিরে দেখা' নামাঙ্কিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের কুশলতা আর একবার জনসমক্ষে প্রমাণ করল 'আমরা কবিতাবাড়ি'-র সদস্য-সদস্যরা।
আজ থেকে ৯ বছর আগে পথচলা শুরু করেছিল 'আমরা কবিতাবাড়ি'। বর্তমান সময়ে রাজ্যের অধিকাংশ সাংস্কৃতিক দলগুলো যখন রাজ্যের শাসকদলের স্তুতিকারক হয়ে উঠেছে, সেখানে ব্যতিক্রমী এই দলটা চেয়েছে শেষ পর্যন্ত যেন মাথা উঁচু করে স্বাভিমানের সাথে পথ চলা যায়।
প্রায় পক্ষকাল আগে 'আমরা কবিতাবাড়ি'-র মুল চালিকাশক্তি পল্লব কীর্তনীয়া সংগঠনের নিজস্ব ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, "এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল গত ২২ ফেব্রুয়ারী, কিন্তু সাংস্কৃতিক সংগঠনের তিনজন সদস্যর শারীরিক অসুস্থতার কারণে পূর্বঘোষিত ২২ ফেব্রুয়ারীর পরিবর্তে 'পূর্বাহ্ণ ফিরে দেখা' ১৫ মার্চ মঞ্চস্থ হবে সরলা রায় মেমোরিয়াল হল (গোখেল স্কুল)-এ।"
গতকাল শুরু থেকেই দর্শকদের আগ্রহ আদায় করেছিল 'পূর্বাহ্ণ ফিরে দেখা'। ঘোষিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে সাংস্কৃতিক মঞ্চ থেকে রাজ্যের চার কৃতবিদ্য সন্তানকেও সম্মানিত করা হয়েছে।

Comments
Post a Comment