রয়েল ক্যালকাটা গল্ফ ক্লাবে চলছে ৪৬তম পিএসপিবি ইন্টার ইউনিট গল্ফ টুর্নামেন্ট


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১১ মার্চ '২৬):- এই মুহূর্তে 'জিএআইএল (ইণ্ডিয়া) লিমিটেড'-এর আয়োজনে এবং 'পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড' সংক্ষেপে 'পিএসপিবি' (PSPB)-র পৌরহিত্যে '৪৬তম পিএসপিবি ইন্টার ইউনিট গল্ফ টুর্নামেন্ট ২০২৫-'২৬' (46th PSPB Inter Unit Golf Tournament 2025-'26) চলছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জে অবস্থিত 'রয়েল ক্যালকাটা গল্ফ ক্লাব'-এ।

আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, 'জিএআইএল' (GAIL), 'আইওসিএল' (IOCL), 'বিপিসিএল' (BPCL), 'এইচপিসিএল' (HPCL), 'ওএনজিসি' (ONGC), 'অয়েল ইণ্ডিয়া' (OIL INDIA), 'সিপিসিএল' (CPCL) এবং 'এমএনজিএল' (MNGL)-এর ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত চারদিনের এই প্রতিযোগিতা শুরু হয়েছে ৯ মার্চ, চলবে আগামীকাল পর্যন্ত।

আজ সকালে ক্রীড়াক্ষেত্র পরিদর্শন সহ খেলোয়াড়দের সাথে পরিচিত হয়েছেন 'জিএআইএল ইণ্ডিয়া লিমিটেড-এর অর্থ বিভাগের নির্দেশক রাকেশকুমার জৈন [Rakesh Kumar Jain, Director (Finance), GAIL (INDIA) LIMITED]।

Comments