কলকাতা (৬ মার্চ '২৬):- রোবটিক আর্ম-এর সহযোগিতায় দূরনিয়ন্ত্রিত শল্যচিকিৎসার ক্ষেত্রে পূর্বভারতে প্রথম সফলতার পতাকা উত্তোলন করল 'ফর্টিস হসপিটাল অ্যাণ্ড কিডনি ইনস্টিটিউট' (Fortis Hospital & Kidney Institute)।
হাসপাতালের মূত্ররোগ বিভাগের অন্যতম নির্দেশক চিকিৎসক পুষ্কর শ্যাম চৌধুরী (Dr. Puskar Shyam Chowdhury, Director Urology, Fortis Hospital & Kidney Institute) জানিয়েছেন, "ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে গুরুগ্রাম থেকে কলকাতার হাসপাতালে শয্যাশায়ী এক মধ্যবয়সী মহিলা ও এক তরুণীর উপর এবং ফেব্রুয়ারী মাসের শেষার্ধে কলকাতা থেকে ফরিদাবাদের হাসপাতালে শয্যাশায়ী এক বয়োবৃদ্ধ রোগীর উপর সফল শল্যচিকিৎসার পর হাসপাতাল এই সফলতার স্বাদ আস্বাদন করেছে।"
আজ প্রেস ক্লাব কোলকাতা-য় হাসপাতালের বরিষ্ঠ মূত্ররোগ বিশেষজ্ঞদের সাথে এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে ফর্টিস হাসপাতালের কার্যনির্বাহী সহাধ্যক্ষ মুখ্য কৌশলী ও গোষ্ঠী প্রধান রিচা এস দেবগুপ্তা (Richa S Devgupta, Executive Vice President, Chief of Strategy, Group Head ESG, Business Head Jaipur & Kolkata, Fortis Hospital) জানিয়েছেন, "এই মুহূর্তে 'ফর্টিস'-এর সব হাসপাতালেই রোবটিক সার্জারির ব্যবস্থা আছে।"
হাসপাতালের সফলতার বিষয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের মূত্ররোগ বিভাগের মুখ্য মূত্ররোগ বিশেষজ্ঞ চিকিৎসক শিবাজী বসু, মূত্ররোগ বিভাগের নির্দেশক চিকিৎসক আর কে গোপালকৃষ্ণ ও চিকিৎসক শ্রীনিবাস নারায়ণ।

Comments
Post a Comment