হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৬ মার্চ '২৬):- ফাল্গুন সংক্রান্তির সন্ধ্যায় 'আরবানা জগন্নাথ পরিবার'-এর উদ্যোগে এবং 'শ্রী রাজাধিরাজ জগন্নাথ ট্রাস্ট' ও 'জগন্নাথ দর্শন চ্যারিটেবল ট্রাস্ট'-এর সহযোগিতায় দক্ষিন কলকাতার এক ক্লাবে আয়োজিত হল 'প্রভু জগন্নাথ মহোৎসব' নামাঙ্কিত এক ধর্মীয় অনুষ্ঠান।
দীঘার জগন্নাথ মন্দির নিয়ে পুরীর মূল মন্দির কর্তৃপক্ষের বিরক্তি থাকলেও সেই ঘটনার সেরকম কোনো রেশ পড়েনি গতকালের অনুষ্ঠানে।
সব থেকে চমকে যাওয়ার মতো বিষয় এটাই যে এই অনুষ্ঠানের মূল বক্তা রূপে ওড়িশা থেকে কলকাতায় এক ঝটিকা সফরে উপস্থিত হয়েছিলেন পুরীর মন্দিরের অন্যতম পরিচারক দৈতাপতি ভবানীদাস মহাপাত্র।


Comments
Post a Comment