কলকাতা (২৮ নভেম্বর '২৬):- 'বড়দিন'-এর প্রাক্কালে 'মেথডিস্ট চার্চ অব ইণ্ডিয়া'-র লখনউয়ের বিশপের নিয়ন্ত্রণাধীন এলাকার প্রথম মহিলা এল সেলভিন-এর উপস্থিতিতে আজ থেকে 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এ সূচিত হল মাসাধিক কাল ব্যাপী উৎসব মরশুম।
আজ অপরাহ্ণে ম্যাডাম এল সেলভিন 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর অধ্যক্ষ তথা সচিব রাজা ম্যাকগী ও তাঁর স্ত্রী ম্যাডাম ম্যাকগীকে সাথে নিয়ে ফিতে কেটে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী 'কার্ণিভ্যাল'-এর শুভ সূচনা করেন।
পরে নীলাকাশের বুকে সাদা পায়রা ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন অতিথিবৃন্দ।
ম্যাডাম এল সেলভিন-এর পাশে দাঁড়িয়ে 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর অধ্যক্ষ তথা সচিব রাজা ম্যাকগী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী বছর সার্ধশতবর্ষে (১৫০ বছর)-এ পদার্পণ করতে চলেছে 'ক্যালকাটা বয়েজ স্কুল'। শুরুর দিন থেকেই প্রতিবছরই হর্ষোল্লাসের সাথে উদযাপিত হয়ে আসছে 'সিবিএস কার্ণিভ্যাল'। উৎসব উপলক্ষ্যে বিদ্যালয়ে ম্যাডামের আগমণ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।"
আজ অপরাহ্ণে বিদ্যালয় প্রাঙ্গণে যেই এসেছেন সেই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সৃজনশীল কার্যকলাপ দেখে মুগ্ধ হয়েছেন।
'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর বিভিন্ন শাখার প্রতিনিধিত্ব এই অনুষ্ঠানকে আরো বর্ণোজ্জ্বল করে তুলেছিল।


Comments
Post a Comment