কলকাতা (২৫ নভেম্বর '২৬):- আজ সকালে কলকাতায় চারদিনের 'তৃতীয় পূর্বোদয় লিট ফেস্ট'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপাল আর এন রবি।
'তৃতীয় পূর্বোদয় লিট ফেস্ট'-এর পাশাপাশি রাজ্যপাল সাহিত্য সংক্রান্ত একটা পুস্তক মেলা এবং ডাকটিকিটের এক বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করেন।
উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যপাল অসমিয়া সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব দিগন্ত বিশ্বশর্মা-র হাতে 'তৃতীয় পূর্বোদয় লিটারারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষা বিভাগের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস'-এর 'রবীন্দ্রনাথ টেগোর সেন্টার'-এর পূর্বাঞ্চলীয় নির্দেশক মধুরকঙ্কনা রায়, 'ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যাণ্ড কালচারাল স্টাডিজ'-এর নির্দেশক অরিন্দম মুখার্জি সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তি।
বলে রাখা ভালো, 'স্বদেশ-সংস্কৃতি-স্বাভিমান'-কে নজরে রেখে আয়োজিত চারদিনের 'তৃতীয় পূর্বোদয় লিট ফেস্ট'-এ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, অসম, সিকিম এবং উত্তর প্রদেশের পূর্বাঞ্চল সহ আট রাজ্যের লেখক, সাহিত্যিক ও চিন্তাবিদগণ অংশগ্রহণ করেছেন।
Comments
Post a Comment