কলকাতা (১৮ নভেম্বর '২৬):- মূল্যবান মারকানা পাথরে নির্মিত প্রতিষ্ঠিত দেবীমূর্তিতে এবারেও জগদ্ধাত্রী পুজো সারলেন কলকাতার অন্যতম চিকিৎসক অ্যালবার্ট দাঁ।
অ্যালবার্ট দাঁ-এর পূর্বপুরুষরা ১৬৮ বছর আগে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। সাবেকিয়ানা মেনে সেই পুজো এখনো যথাস্থানে স্বমহিমায় চললেও, শরীরতত্ত্ববিদ ডাঃ অ্যালবার্ট ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা ছ'বছর আগে নিজেরাও একটা পৃথক পুজো করার সিদ্ধান্ত নেন।
দাঁ বাড়ির পঞ্চম প্রজন্ম রূপে ডাঃ অ্যালবার্ট নিষ্ঠা সহকারেই করছেন এই পুজো। পরিবেশ সচেতন ডাঃ অ্যালবার্ট ও তাঁর স্ত্রী পরিবেশ বান্ধব পুজো করার উদ্দেশ্যেই দুর্মূল্য মারকানা পাথর দিয়ে দু'বছর আগে এই জগদ্ধাত্রী প্রতিমা বানিয়েছিলেন। মারকান পাথর নির্মিত সেই মূর্তিতেই গত ২ বছর ধরে নিষ্ঠার সাথে জগদ্ধাত্রী পুজো করে আসছেন ডাঃ অ্যালবার্ট ও তাঁর স্ত্রী।
আজ পুজোর ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঋতুপর্ণা বলেছেন, "রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জনৈক ভাস্কর এই মূর্তিটা তৈরি করে দিয়েছেন।"


Comments
Post a Comment