দিওয়ালি উপলক্ষ্যে বাজারে দিওয়ালি লোটাস ডিলাইট আনল গোকুল শ্রী


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৩ নভেম্বর '২৬):- দিওয়ালির প্রাক্কালে খাদ্যরসিকদের মন পেতে এবার কলকাতার অন্যতম মিষ্টি ও নোনতাখাবার বিক্রেতা 'গোকুল শ্রী' এবার বাজারে এনেছে পদ্মাকৃতির দর্শনীয় খাদ্যবস্তু 'দিওয়ালি লোটাস ডিলাইট'।

না এখানেই শেষ নয়, এর পাশাপাশি 'চকোলেট বোমা'-র মোড়কে জিভে জল আনা কচুরী, 'সোনে কী চক্রী', 'রোজ ডিলাইট সুশি', 'সানড্রায়েড ফ্রুটস সুশি' সহ বিভিন্ন নাম ও আকৃতির আড়ালে এই প্রতিষ্ঠান এমন সব দর্শনীয় খাবার বাজারে এনেছে যা পুরোটাই তৈরি হয়েছে শুকনো ফলের সাথে অন্যান্য সামগ্রীর মিশ্রণে।

আজ ১ এপিসি রোডে অবস্থিত 'গোকুল শ্রী'-র বিক্রয় কেন্দ্রে 'দিওয়ালি লোটাস ডিলাইট' সম্পর্কে কথা বলতে গিয়ে সংস্থার কর্ণধার লক্ষ্মীকান্ত বালাসিয়া জানান, "ভারতীয় জনতা পার্টি-র প্রতীক বলে নয় বরং মা লক্ষ্মীর প্রিয় ফুল বলেই এবার দিওয়ালি উপলক্ষ্যে এই নতুন মিষ্টান্ন বাজারে আনা হয়েছে।"

Comments