প্রথম ডিলমার্ক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে রাজ্যের গুদাম ব্যবসায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে অলকার্গো
'প্রথম ডিলমার্ক প্রাইভেট লিমিটেড'-এর আহ্বানে কলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'অলকার্গো'-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাম ওয়ালাসে বলেছেন, "ডানকুনিতে ৪৫ একর জমির উপর নির্মীয়মান 'প্রথম ডিল ইণ্ডাস্ট্রিয়াল অ্যাণ্ড লজিস্টিক পার্ক'-এ ক্ষেপে ক্ষেপে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে 'অলকার্গো'।"
সম্প্রতি নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার রদবদল হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জমানার অবসান ঘটিয়ে রাজ্যের শাসন ব্যবস্থা হাতে তুলে নিয়েছে 'ভারতীয় জনতা পার্টি'।
বলে রাখা ভালো, নির্বাচনী ইস্তাহারে বিজেপি জানিয়েছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে শিল্প সম্প্রসারণে কখনোই বাঁধা হবে না সরকার।
বর্তমান সরকারের এই আগাম প্রতিশ্রুতির উপর ভরসা করে অনেক শিল্পসংস্থাই এখন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চাইছে। আশা করা হচ্ছে এই সকল বিনিয়োগের হাত ধরে একদিকে পশ্চিমবঙ্গ যেমন নতুন করে শিল্পবান্ধব রাজ্যের খেতাব পাবে তেমনই কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয় নাগরিকদের হাতেও নগদ টাকার যোগান বড়বে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 'প্রথম ডিলমার্ক প্রাইভেট লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক নিশিতা কাটরিয়ার, নির্দেশক অনন্যা কৌশিক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌমিত্র ব্যানার্জি।
'প্রথম ডিলমার্ক প্রাইভেট লিমিটেড'-এর পক্ষ থেকে জানানো হয়েছে "আধুনিক গুদামের যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে 'প্রথম ডিল ইণ্ডাস্ট্রিয়াল অ্যাণ্ড লজিস্টিক পার্ক'-এ। ইতিমধ্যেই পরিকাঠামো উন্নয়নের উপর ব্যাপক জোর দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে অদূর ভবিষ্যতে এই পার্কে দেখা যাবে দেশ বিদেশের অনেক প্রথম সারির বাণিজ্য সংস্থাকে।"



Comments
Post a Comment