কলকাতা ও শিলিগুড়িতে একসাথে খুলল অলটেয়ার হাউজ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৩১ অক্টোবর '২৬):- বিশ্বের তৃতীয় বৃহত্তম আতিথেয়তা প্রদানকারী গোষ্ঠী 'ইণ্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড' সংক্ষেপে 'আই এইচ সি এল' (IHCL) এবং স্বখ্যাত বাণিজ্যিক গোষ্ঠী 'অম্বুজা নেওটিয়া' (Ambuja Neotia Group)-র যৌথ মালিকানায় 'আই এইচ সি এল সিলেকশন্স' (IHCL SELEQTIONS) গোত্রের মোড়কে আজ একযোগে কলকাতার নিউটাউন ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে একযোগে চালু হল পাঁচ তারা পর্যায়ের বিলাসবহুল হোটেল 'অলটেয়ার হাউজ' (ALTAIR HOUSE)।

আজ দুপুরে নিউটাউনের 'ইকোস্পেস বিজনেস পার্ক'-এর ভেতরে 'অলটেয়ার হাউজ'-এর উদ্বোধনী মঞ্চ থেকে 'অম্বুজা নেওটিয়া গোষ্ঠী'-অধ্যক্ষ হর্ষবর্ধন নেওটিয়া (Harshvardhan Neotia, Chairman, AMBUJA NEOTIA GROUP) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আই এইচ সি এল সিলেকশন্স'-এর অধীনে আজ কলকাতার নিউটাউন ও উত্তরবঙ্গের শিলিগুড়ির দুটো হোটেল সহ রায়চক, দিঘা, শিলিগুড়ি, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং-এও যৌথভাবে হোটেল নির্মাণে হাত বাড়িয়েছে। এই ব্যবসায়িক উদ্যোগের ফলে একক ভাবে 'অম্বুজা নেওটিয়া গোষ্ঠী' ২,৭০০ কোটি টাকা নিবেশ করেছে।"

অন্যদিকে 'আই এইচ সি এল'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পুনীত ছাতওয়াল (Puneet Chhatwal, MD & CEO, IHCL) জানিয়েছেন, "আজকের দ্বারোদ্ঘাটনের মধ্যে দিয়ে 'অম্বুজা নেওটিয়া গোষ্ঠী'-র সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হল।" 

বলে রাখা ভালো, নিউটাউনের সদ্য উদ্ঘাটিত 'অলটেয়ার হাউজ' থেকে 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার' যেমন গাড়িতে ৬ মিনিটে, 'ইকো স্পেস' ৭ মিনিটে এবং দমদম বিমানবন্দর মাত্র ২০ মিনিটে যাওয়া সম্ভব।

আজ নিউটাউনের 'অলটেয়ার হাউজ' ঘুরিয়ে দেখাতে দেখাতে সংস্থার বিক্রয় বিভাগের সহ প্রবন্ধক পিয়ালি রায় (Piyali Roy, Assistant Manager) 'বিশ্ব দর্পণ'-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "এই মুহূর্তে 'অলটেয়ার হাউজ'-এ সুপিরিয়র রুম ৬ টা, ডিলাক্স ডবল রুম ১৮ টা, ডিলাক্স টুইন রুম ৮ টা, প্রিমিয়াম ডবল রুম ২ টো, প্রিমিয়াম টুইন রুম ২ টো সহ যেমন ৩৬ টা থাকার ঘর রয়েছে তেমনই ডিলাক্স, প্রিমিয়াম ও সিলেকশন্স বিভাগে ২ টো করে মোট ৬ টা স্যুইট সহ ৩১ থেকে ৫৭ বর্গফুটের মোট ৪২ টা বিলাসবহুল থাকার উপযুক্ত ঘর রয়েছে।"

অপরপক্ষে নিউটাউনের 'অলটেয়ার হাউজ'-এর তরফ থেকে জানানো হয়েছে, "বিলাসবহুল ঘরের পাশাপাশি আমাদের অতিথিরা 'এসপ্ল্যানেড' (Esplanade) এলাকায় ভেতরে যেমন ৬৪ জন ও খোলা আকাশের নীচে আরো ২৪ জন সহ মোট ৮৮ জন দিন রাতের যেকোনো সময়ে বসে খেতে বা গল্পগুজব করতে পারবেন।

তেমনই ৩৮৫ বর্গফুটের রিভোলি (Rivoli)-তে ৩৫০ জন অতিথি, ১১৭ বর্গফুটের শেভরন (Chevron)-এ ১৫০ জন অতিথি সহ খোলা আকাশের নীচে শেভরন গার্ডেন (Chevron Garden) এলাকায় আরো ৩০০ জন অতিথি একসাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে পারবেন।

এর পাশাপাশি এখানে 'দ্য ভেলভেট ভল্ট' (The Velvet Vault) এলাকায় গায়ক গায়িকাদের গান বাজনা দেখতে দেখতে বা ডিজে শুনতে শুনতে সুরাপ্রেমীরা ভেতরে (৬৬) ও খোলা আকাশের নীচে (৬৬) সহ ব্যক্তিগত খাওয়ার কক্ষ (৪২) মিলিয়ে একসাথে ১৭৪ জন সুরাপানের আনন্দও নিতে পারবেন।

শরীরচর্চা ও সাঁতারকাটার জন্যও এখানে যেমন অত্যাধুনিক জিম ও স্যুইমিং পুল রয়েছে তেমনই গৃহপালিত পশুদের উপযুক্ত স্থানও রয়েছে।"


Comments