কলকাতা (২৪ অক্টোবর '২৬):- উৎসবের মরশুমে ভারতীয় গ্রাহকদের মনোরঞ্জনের জন্য 'খুশিয়োঁ কা সিজন' নিয়ে এসেছে 'এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস'।
'এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস' সংস্থা থেকে জানানো হয়েছে, "উৎসবের মরশুমে সম্মানীয় গ্রাহকদের খুশির উদ্দেশ্যে সংস্থার তরফ থেকে বেশ কিছু সুবিধা উৎসর্গ করা হচ্ছে।
এই পর্যায়ে যে সকল গ্রাহক এই মাসের ৯ তারিখ থেকে আগামী মাসের ৮ তারিখ (অর্থাৎ ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর) পর্যন্ত ব্যক্তিগত, ব্যবসায়িক, সম্পত্তির বিপরীতে বা উদ্যোগ ব্যবসার জন্য ঋণ গ্রহণ করবেন তাঁদের প্রত্যেককে প্রত্যেকদিন স্বর্ণ জেতো (হর দিন সোনা জিতো) প্রচার প্রকল্পের অধীনে ১ গ্রাম, ২৪-ক্যারেট (৯৯৫ বিশুদ্ধতা) স্বর্ণমুদ্রা পাবেন।
অপরদিকে, যে সকল গ্রাহক সংস্থায় স্বর্ণ বন্দক রেখে ঋণ গ্রহণ করবেন, তাঁরা প্রত্যেকে ঋণ গ্রহণের ১০ দিনের মধ্যে বিনামূল্যে সিনেমা দেখার জন্য মোবাইল বা ই-মেইল-এর মাধ্যমে টিকিট বা ভাউচার পেয়ে যাবেন।
এর সাথে যে সকল গ্রাহক সম্পত্তির বিপরীতে ঋণের জন্য আবেদন করবেন তাঁদের ক্যাশব্যাক-এর পাশাপাশি তাঁরা বিনামূল্যে আবেদনপত্র জমা করতে পারবেন।"
'খুশিয়োঁ কা সিজন' বিষয়ে কথা বলতে গিয়ে 'এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস'-এর চিফ ডেটা অফিসার অ্যান্ড অ্যানালিটিক্স, আনন্দ ভাটিয়া জানিয়েছেন, "গ্রাহকদের জীবনে খুশি আর আনন্দদানের জন্যই সংস্থা এই উদ্যোগ নিয়েছে। ভারতের যে কোনো প্রান্তের যেকোনো নাগরিক www.hdbfs.com নামাঙ্কিত ওয়েবসাইটে গিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে 'খুশিয়োঁ কা সিজন' বিষয়ে যাবতীয় তথ্য পেতে পারেন।"

Comments
Post a Comment