কলকাতা (১৩ অক্টোবর '২৬):- উৎসবের মরশুমে চলশক্তিহীন নরনারীদের স্বাবলম্বী করার মহান উদ্দেশ্যে এগিয়ে এল ভারতের অন্যতম অগ্রণী বাণিজ্যিক প্রতিষ্ঠান 'হুণ্ডাই মোবিস'।
উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগরে অবস্থিত ভারত সরকারের 'ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিস্যাবিলিটি' (National Institute for Locomotor Disabilities) সংক্ষেপে 'এন আই এল ডি' (NILD)-র সহযোগিতায় 'হুণ্ডাই মোবিস' (Hyundai Mobis) তাদের ছত্রছায়ায় চালিত 'মোবিস ইণ্ডিয়া ফাউণ্ডেশন' (Mobis India Foundation)-এর মাধ্যমে আজ বরাহনগরে ৩২ জন ও শিলিগুড়িতে আরো ২৮ জন সহ মোট ৬০ জন প্রতিবন্ধী ভাইবোনদের হাতে যন্ত্রচালিত হুইলচেয়ার তুলে দিল।
বলে রাখা ভালো, ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ-এর অধীন সংস্থা 'নিও মোশন'-এর কারিগরি সহায়তায় 'মোবিস ইণ্ডিয়া ফাউণ্ডেশন' তাদের 'বাণিজ্যিক সংস্থার সামাজিক দায়িত্ব' (Corporate Social Responsibility) কর্মকাণ্ডের অধীনে 'ন্যাশনাল অ্যাক্সেসিবিলিটি' কর্মসূচির অঙ্গ রূপে ভারতের আটটা রাজ্যে চলশক্তিহীন ৬০০ জন হুইলচেয়ার ব্যাবহারকারীদের হাতে ৬.৩ কোটি টাকা খরচ করে কাস্টমাইজড 'নিওফ্লাই' হুইলচেয়ার সহ মোটরচালিত অ্যাটাচমেন্ট 'নিওবোল্ট' দিয়ে সহায়তা করছে।
আজ দুপুরে 'এন আই এল ডি'-র কার্যালয়ে এক সংক্ষিপ্ত কর্মসূচীর মাধ্যমে ৩২ জন 'দিব্যাঙ্গজন'-এর হাতে যন্ত্রচালিত হুইলচেয়ার তুলে 'দেন এন আই এল ডি'-র নির্দেশক ডঃ ললিত নারায়ণ (Dr. Lalit Narayan, Director NILD), উপ নির্দেশক সুগত ব্যানার্জি (Sugata Banerjee, Dy. Director, NILD), 'মোবিস ইণ্ডিয়া ফাউণ্ডেশন'-এর রসদ বিভাগের উপ মহাপ্রবন্ধক সুশান্তকুমার বেহরা [Sushanta Kumar Behara, DGM(Logistic), Mobis India Foundation] সহ দুই সংস্থার অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ।



Comments
Post a Comment