কলকাতা (১২ অক্টোবর '২৬):- "কলকাতার বুকে সর্বোত্তম 'এম আর আই' ও 'সি টি' পরীক্ষার সুযোগ নিয়ে এসেছে 'সুরক্ষা ক্লিনিক অ্যাণ্ড ডায়াগনস্টিক'-এর মুকুন্দপুর শাখা," আজ মুকুন্দপুরে সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য প্রদান করেন 'সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড'-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক ডাঃ সোমনাথ চট্টোপাধ্যায় (Dr. Somnath Chattopadhyay, Chairman & Managing Director, Suraksha Diagnostic Limited)।
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিতু মিত্তল (Ritu Mittal, Chief Executive Officer, Suraksha Diagnostic Limited) বলেছেন, "চীনা সংস্থার বানানো 'ইউ এমআর ৭৮০ এআই-এনাবেল্ড থ্রী টি এমআরআই' (uMR 780 AI Enabled 3T MRI) এবং 'ইউসিটি ৭৮০ ১৬০- স্লাইস সিটি স্ক্যানার' (uCT 780 160 - Slice CT Scanner) মেশিনের মাধ্যমে এবার থেকে মস্তিষ্কের এমআরআই মাত্র ১০০ সেকেন্ড বা ১ মিনিট ৪০ সেকেন্ডের মাধ্যমে সুচারুভাবে করা সম্ভব হবে, অপরপক্ষে অন্যান্য সব ধরনের এমআরআই ৭ থেকে ৮ মিনিটের মাধ্যমে করা সম্ভব হবে।"


Comments
Post a Comment