কলকাতা (১১ অক্টোবর '২৬):- বিবাদাস্পদ বিশ্বের প্রতিটা প্রান্তে মহামিলন ও শান্তির বার্তা দিয়ে আসন্ন কালীপুজো উপলক্ষ্যে মণ্ডপের খুঁটিপুজো সারল 'ফাটাকেষ্টর কালীপুজো' খ্যাত 'নব যুবক সংঘ'।
জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে 'ভারতীয় জনতা পার্টি'-র টিকিটে জয়যুক্ত বিধায়ক বিজয় ওঝা, বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে 'তৃণমূল কংগ্রেস'-এর টিকিটে জয়যুক্ত বিধায়ক কুনাল ঘোষ, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রাণপুরুষ অনিলকুমার দাস, সঙ্গীত পরিচালক শিবু সোম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সঞ্জয় বক্সি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গতকাল পিতৃপক্ষের শেষদিনে মণ্ডপের খুঁটিপুজো সম্পন্ন করল 'নব যুবক সংঘ'।
খুঁটিপুজোর প্রাক্কালে 'নব যুবক সংঘ'-র প্রধান পৃষ্ঠপোষক প্রবন্ধ রায় ওরফে ফান্টা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই বছর ৬৯ বর্ষে পদার্পণ করছে ফাটাকেষ্ট খ্যাত কালীপুজো।"


Comments
Post a Comment