এই বছর চোদ্দটা মূল বিভাগ সহ অন্য কিছু বিভাগেও অংশগ্রহণকারী পুজো আয়োজকদের সম্মানিত করবে নিউজবিট


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১০ অক্টোবর '২৬):- এই বছর চোদ্দটা মূল বিভাগ সহ অন্য কিছু বিভাগেও অংশগ্রহণকারী পুজো আয়োজকদের সম্মানিত করবে 'নিউজবিট'। বলে রাখা ভালো, গত ১২ বছর ধরে 'দশভুজা সম্মান' প্রদান করছে নিউজবিট কর্তৃপক্ষ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'নিউজবিট মিডিয়া ইণ্ডিয়া' গ্রুপের প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুনাল রায়চৌধুরী জানিয়েছেন, " এই বছর পুজো আয়োজকদের চোদ্দটা বিভাগে পুরস্কার প্রদানের পাশাপাশি আরো কিছু পুরস্কার দেওয়া হবে।"

'নিউজবিট মিডিয়া ইণ্ডিয়া গ্রুপ'-এর পক্ষ থেকে জানানো হয়েছে , "এই বছর 'চ্যাম্পিয়ন দক্ষিণ', 'চ্যাম্পিয়ন উত্তর', 'চ্যাম্পিয়ন হাওড়া', 'চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স', 'সেরা প্রতিমা', 'সেরা থিম মেকার', 'সেরা থিম', 'সেরা কনসেপ্ট', 'সেরা পরিবেশ', 'সেরা হাউজিং পুজো', 'সেরা সামাজিক বার্তাবাহী পুজো', 'সেরা স্বল্পব্যয়ী পুজো', 'বিচারকদের বিশেষ পছন্দের পুরস্কার' এবং 'ঐতিহ্যবাহী পুজো' সহ থাকছে একাধিক বিশেষ সম্মাননা।"


Comments