দশম ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হল উন্দ্রির দ্য বিশপস কো-এড স্কুল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৯ অক্টোবর '২৬):- পাঁচ দিন ব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দশম ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার প্রথম বিভাগে বিজয়ী হল উন্দ্রির 'দ্য বিশপস কো-এড স্কুল', এই বিভাগে বিজেতা হয়েছে 'ক্যালকাটা বয়েজ স্কুল'।

অপরদিকে দ্বিতীয় বিভাগে ওয়াকাডের 'উইজডম ওয়ার্ল্ড স্কুল' বিজয়ী হয়েছে এবং বেঙ্গালুরুর 'বিশপ কটন বয়েজ’ স্কুল দ্বিতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় বিভাগে 'বিশপ কটন বয়েজ স্কুল'-এর ছায়ানক কৌশিক এবং 'উইজডম ওয়ার্ল্ড স্কুল'-এর নিশান্ত গিজারে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেছে।

'ক্যালকাটা বয়েজ স্কুল লিটারারি সোসাইটি', 'সিবিএস ডিবেটিং সোসাইটি' এবং 'সিবিএস ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশন'-এর সহযোগিতায় 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর প্রধান শাখায় এইবছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

পশ্চিমবঙ্গ বিধানসভা'-র ভূতপূর্ব সদস্য এবং 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর প্রাক্তন অধ্যক্ষর নামাঙ্কিত 'ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক' সভা এই বছর দশম বর্ষে পদার্পণ করল।

উত্তর কলকাতা লোকসভা নির্বাচনী ক্ষেত্রের নির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমসিআই-এর লখনউ এপিস্কোপাল এলাকার বিশপ ও ক্যালকাটা বয়েজ স্কুল সমূহের অধ্যক্ষ বিশপ রোটারিয়ান রেভারেন্ড ডঃ সি. সেলভিন, 'ক্যালকাটা বয়েজ স্কুল'-এর অধ্যক্ষ তথা সচিব রাজা ম্যাকগী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী ও বিজেতা দলের পাশাপাশি সেরা বক্তা ও দ্বিতীয় সেরা বক্তার হাতেও স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়।

Comments