কলাইকুণ্ডায় দুই স্বতন্ত্রতা সেনানীর আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন মন্ত্রী রাজেশ মাহাত


নিজস্ব প্রতিনিধি 

কলকাতা (৪ সেপ্টেম্বর '২৬):- গত বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কলাইকুণ্ডা-র পাথরী গ্রামে স্বতন্ত্রতা সংগ্রামের দুই অমর সেনানী গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাত-র আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং মৎস বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাত।

বলে রাখা ভালো, মূর্তি স্থাপনের জন্য অনুষ্ঠানের আয়োজক 'চুনারাম মাহাত, গোবিন্দ মাহাত স্মৃতিরক্ষা কমিটি'-র হাতে একখণ্ড জমি দান করেছেন নিতাই মাহাত ও চিরঞ্জিত মাহাত এবং দুটি মূর্তি দান করেছেন মনোরঞ্জন মাহাত।

সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল 'কুড়মি সমাজ প্রেমী মানুষজন'। মূর্তি উন্মোচনের পাশাপাশি ওইদিন করম পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিল আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানে মন্ত্রী রাজেশ মাহাত ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ঝুমুর শিল্পী দীপক মাহাত 


Comments