বাজারে এল ম্যাক্সিমন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেডের গার্ডিয়ান ফ্যামিলি কার্ড


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২ সেপ্টেম্বর '২৬):- পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের অধীনে আজ 'গার্ডিয়ান ফ্যামিলি কার্ড' নামাঙ্কিত এক স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বাজারে আনল 'ম্যাক্সিমন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'।

'ম্যাক্সিমন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'-এর পক্ষে জানানো হয়েছে, "আগ্রহী ব্যক্তি ৩,৯৯৯ টাকা দিয়ে এই পরিষেবার সদস্য হতে পারেন। সদস্য হওয়ার পর যে কোনো উপভোক্তা লাগাতার ৩ বছর ধরে এই সংস্থার তরফে স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু নির্দিষ্ট পরিষেবা ঘরে বসেই পাবেন।"

আজ প্রেস ক্লাব কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে 'ম্যাক্সিমন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন, "শহর কলকাতায় এই পরিষেবা প্রথম শুরু হলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যেও এই পরিষেবা দিতে পারে 'ম্যক্সিমন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'।" 

'ম্যাক্সিমন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "এই সদস্যপদ গ্রহণ করলে গ্রাহকরা বাড়িতে বসেই চিকিৎসকের পরামর্শ, প্রবীণদের বিশেষ পরিচর্যা (জেরিয়াট্রিক কেয়ার), পেশাদার নার্সিং ও অ্যাটেনডেন্ট পরিষেবা, ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক পরীক্ষার নমুনা সংগ্রহ, ওষুধ সরবরাহ এবং ভাড়ায় বা কিনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাবেন। পাশাপাশি, পরিবারের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে যোগ্য সদস্যরা নির্দিষ্ট শর্তাবলী সাপেক্ষে ৫ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা কভার এবং ১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত চিকিৎসার সুবিধাও পাবেন।"

Comments