কলকাতা (২৬ সেপ্টেম্বর '২৬):- হোমিওপ্যাথিক ওষুধের বাজারে ১৫৭ টা নতুন ডাইলিউশন মেডিসিন (Dilutions Medicine) আনল কলকাতার অন্যতম হোমিওপ্যাথিক ওষুধ নির্মাতা ও বিপণন সংস্থা 'সি রিঙ্গার হেল্থকেয়ার প্রাইভেট লিমিটেড' (C Ringer Healthcare Private Limited)।
আজ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে 'দ্য ডাইলিউশনস প্রিমিয়ার ২০২৬' নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'ডাইলিউশন মেডিসিন'-এর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করার পর, এক সাংবাদিক সম্মেলন করে 'সি রিঙ্গার হেল্থকেয়ার প্রাইভেট লিমিটেড'-এর দুই নির্দেশক চিকিৎসক লোকেশকুমার প্রধান ও চিকিৎসক রাণী ব্যানার্জি জানান, "নতুন ভাবে বাজারে ডাইলিউশন মেডিসিন আনল 'সি রিঙ্গার হেল্থকেয়ার প্রাইভেট লিমিটেড'। এবার থেকে বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের দোকানে ৩০, ২০০ এবং ১ এম পোর্টেনসির পৃথক পৃথক ১৫৭ টা ডাইলিউশন মেডিসিন পাওয়া যাবে।"
বলে রাখা ভালো, জটিল ও পুরনো রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসার জন্য এই ডাইলিউশন মেডিসিন নির্মিত হয়েছে।
সংস্থার ওয়েব সাইটের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৪ এপ্রিল কলকাতায় 'সি রিঙ্গার হেল্থকেয়ার প্রাইভেট লিমিটেড'-এর পথচলা শুরু হয়েছিল।



Comments
Post a Comment