হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২১ সেপ্টেম্বর ২৬):- রোটারি ফাউণ্ডেশন, রোটারি ক্লাব অব সল্টলেক মেট্রোপলিটন ক্যালকাটা (ডি ৩২৯১), রোটারি ক্লাব অব সেন্ট্রাল ক্যালকাটা এবং রোটারি ক্লাব অব গ্রীণী অ্যাণ্ড পুটনাম কাউন্টিজ (ডি ৬৯১০)-এর উদ্যোগে 'প্রজেক্ট মুশকান' (Project Muskaan)-এর অধীনে এবার থেকে পূর্বভারতের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সমাজের শিশুদের কাটা ঠোঁট (Cleft Lip) এবং তালু ফাটা (Cleft Palate) রোগের নিঃশুল্ক শল্যচিকিৎসা করবে 'এস ভি এস মারোয়াড়ি হসপিটাল'।
রোটারিয়ান উৎপল মজুমদার, রোটারিয়ান স্ক্যারিয়া জোস, রোটারিয়ান ব্রতীন্দ্র মল্লিক এবং রোটারিয়ান টিনা ফিন্চলিম এবং 'এস ভি এস মারোয়াড়ি হসপিটাল'-এর অধ্যক্ষ দিনেশ সেকসারিয়া-র উপস্থিতিতে 'এস ভি এস মারোয়াড়ি হসপিটাল'-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'রোটারি ফাউণ্ডেশন'-এর পক্ষ থেকে আজ এই তথ্য পরিবেশন করা হয়েছে।


Comments
Post a Comment