হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৪ অগস্ট '২৬):- জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা-র উপস্থিতিতে আসন্ন গণেশ পুজো উপলক্ষ্যে নির্মিতব্য মণ্ডপের খুঁটিপুজো সম্পন্ন করল কলকাতার ৬৭, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর 'সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব'।
পুজো আয়োজক সংগঠনের পক্ষে জানানো হয়েছে, "২০১১ সাল থেকে 'সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব' গণেশ বন্দনার আয়োজন করে আসছে। অঙ্কের হিসেবে আমাদের গণেশ আরাধনা এই বছর ষোড়শ বর্ষে পদার্পণ করতে চলেছে।"
অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার বিভিন্ন মোর্চার পদাধিকারীগণ।
ছবি :- মৃত্যুঞ্জয় রায়


Comments
Post a Comment