নিজস্ব প্রতিনিধি
কলকাতা (৯ অগস্ট '২৬):- গতকাল সন্ধ্যায় মহানগরের পার্কস্ট্রীট এলাকার 'সেন্ট আগস্টাইন'স ডে স্কুল'-এর ১৯৮০ থেকে ২০১৮ সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা 'আগস্টো রেভিসো ২০২৬' নামাঙ্কিত এক পুনর্মিলন অনুষ্ঠান-এর মাধ্যমে বিদ্যালয় জীবনের ফেলে আসা দিনগুলোকে আর একবার আত্মস্থ করতে সচেষ্ট হলেন।
পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রছাত্রীরা একদিকে যেমন বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য ২৩ জন সহশিক্ষককে সম্মানিত করেছেন, তেমনই বিদ্যালয়ের কাজে নিবেদিত প্রাণ অশিক্ষক কর্মচারীদেরও সম্মানিত করেছেন।
এই বছরের পুনর্মিলন উৎসব থেকে বিদ্যালয়ের প্রাক্তনীরা প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেমন নিজস্ব ওয়েবসাইটের শুভ সূচনার সঙ্কেত দিয়েছেন তেমনই আগামী বছরের জানুয়ারি মাসে পুনর্মিলন অনুষ্ঠানের আগাম নির্ঘণ্ট প্রকাশ করেছেন।

Comments
Post a Comment