শুদ্ধশীল ঘোষের সম্পাদনায় প্রকাশিত হল বাংলার রামকথা


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১১ অগস্ট '২৬):- করণদিঘি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগের রাষ্ট্রমন্ত্রী বিরাজ বিশ্বাস-এর উপস্থিতিতে আজ উন্মোচিত হল 'বাংলার রামকথা' নামাঙ্কিত এক সঙ্কলন গ্রন্থ।

সঙ্কলন গ্রন্থের সম্পাদক শুদ্ধশীল ঘোষ জানিয়েছেন, "১৭ জন লেখকের লেখনী সমৃদ্ধ গবেষণা ধর্মী এই পুস্তকের পাতায় পাতায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের রামমন্দির, সেখানকার মূর্তি ও সেই সংক্রান্ত নানান কথা।"

প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত এই পুস্তক প্রকাশ সমারোহে পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা তরুণ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক প্রাবন্ধিক ও বিশিষ্ট ব্যক্তি।

Comments