কলকাতা (৩০ অগস্ট '২৬):-"সত্য, ন্যায়, ত্যাগ ও নম্রতার প্রথম অক্ষর নিয়ে তৈরি হয়েছে 'সনাতন' শব্দ। প্রত্যেক ঘরে ঘরে নিত্য সত্য-ন্যায়-ত্যাগ ও নম্রতার চর্চা তথা অনুশীলন করা অবশ্য পাল্য হওয়া উচিত। অন্যথায় 'সনাতন' শব্দটাই মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে।
শুধু সমবেত কণ্ঠে গীতা পাঠ বা হনুমান চল্লিশা পাঠ করলেই হবে না, প্রতিটা হিন্দু শিশুকে শিশুকাল থেকেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব সম্পর্কে শিক্ষা দিতে হবে, অন্যথায় আগামী দিনে হিন্দু ধর্ম বিপর্যয়ের মুখে পড়বে।" বললেন স্বামী সর্বানন্দ মহারাজ।
'অখিল ভারত হিন্দু মহাসভা'-র আহ্বানে আজ আদ্যাপীঠে আয়োজিত এক হিন্দু জাগরণ মূলক ধর্মীয় সভাকে সম্ভোধন করার সময় স্বামী সর্বানন্দ মহারাজ এই কথা জানান।
স্বামী সর্বানন্দ মহারাজ আরো বলেছেন, "কোনো নেতাই চিরকাল থাকবে না, কিন্তু যতদিন ভারত থাকবে ততদিন থাকবে গৈরিকধারী সন্ত সমাজ। তাই যে বা যাঁরা এই মুহূর্তে গেরুয়া রঙকে তাচ্ছিল্য করছেন তাঁদের বিনম্রতার সাথে শুধু এ কথাই বলব, দয়া করে এখনই সংযত হয়ে যান, অন্যথায় এর বিরূপ প্রভাব থেকে কেউই রক্ষা পাবেন না,"
আজ মধ্যাহ্নে শঙ্খনাদের মাধ্যমে সভার সূচনা করেন স্বামী শঙ্করানন্দ মহারাজ। পরে হিন্দু সাধু সন্তরা সম্মিলিত ভাবে মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'অখিল ভারত হিন্দু মহাসভা'-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার অধ্যক্ষ গৌতম ঘোষ জানিয়েছেন, "শুধু গৈরিকধারী সন্ত সমাজকেই নয় বরং সমস্ত হিন্দুদের এক ছাতার তলায় নিয়ে আসার কাজ করছে 'অখিল ভারত হিন্দু মহাসভা'। গতকাল জাতীয় স্তরের কর্মকর্তাদের সাথে কলকাতায় এক আলোচনা সভার শেষে আজ আদ্যাপীঠে সংগঠনের বিশেষ সভার আয়োজন করা হয়েছে।"
অনুষ্ঠানে স্বামী সর্বানন্দ মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন স্বামী পরেশানন্দ মহারাজ, স্বামী প্রভানন্দ মহারাজ, স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ, স্বামী স্বরূপানন্দ মহারাজ, স্বামী ভগবৎদাস মহারাজ ও প্রব্রাজিকা মাতা আত্মকামপ্রাণা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।




Comments
Post a Comment