রেশনের মাধ্যমে নাগরিকদের চিনি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাল অল ইণ্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ অগস্ট '২৬):- "বানভাসি পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি মোকাবিলায় রেশন দোকানের মাধ্যমে দেশবাসীর হাতে চিনি তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে 'অল ইণ্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন'," বলে সংবাদমাধ্যমকে সূচিত করেছেন 'অল ইণ্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন'-এর রাষ্ট্রীয় মহাসচিব বিশ্বম্ভর বসু।

গতকাল সন্ধ্যায় প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে বিশ্বম্ভর বসু জানান, "ওটিপি-তেও মিলবে এই মাসের রেশন।"

শ্রী বসু জানিয়েছেন, "দ্রব্যমূল্যবৃদ্ধির এই নিদারুণ পরিস্থিতিতে নতুন করে কোনো পৃথক বিতরণ ব্যবস্থার সূত্রপাত না করে 'ফেয়ার প্রাইস শপ' শৃঙ্খলাকে কাজে লাগিয়ে অতি দ্রুত নিত্যপ্রয়োজনীয় পণ্য জনগণের হাতে তুলে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের।"

বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করা হয়েছে।"

বিশ্বম্ভর বসুর ন্যায় সংগঠনের তরফে জানানো হয়েছে, নীচের এই পাঁচ দফা আমরা সরকারের কাছে জানিয়েছি :-

১) চিনির মূল্যবৃদ্ধি রুখতে রেশন দোকানের মাধ্যমে সরকারী নির্ধারিত/সাশ্রয়ী মূল্য চিনি বিতরণ অবিলম্বে চালু করা হোক।

২) নাফেড-এর চিনি, ডাল, ভোজ্য তেল, ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য রেশন দোকানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা অবিলম্বে কার্যকর করা হোক।

৩) কেন্দ্রীয় খাদ্যদপ্তরের টাইড ওভার বরাদ্দ ব্যবস্থার আওতায় থাকা অতিরিক্ত খাদ্যশস্যের সুবিধা আরো কার্যকরভাবে ব্যবহার করে রেশন কার্ডের বাইরে থাকা প্রকৃত খাদ্য চাহিদা পূরণের জন্য একটা কার্যকর ব্যবস্থা তৈরি করতে হবে।

৪) প্রকৃত চাহিদা অনুযায়ী রাজ্যগুলোকে পর্যাপ্ত অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করতে হবে, যাতে কোনো নাগরিক খাদ্যশস্যের অভাবে বঞ্চিত না হন।

৫) রেশন দোকানের ভায়াবিলিটি নিশ্চিত করতে হবে, যাতে রেশন ডিলাররা শুধু রেশন বিতরণ নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও মূল্যনিয়ন্ত্রণ মূলক কর্মসূচিরও কার্যকর অংশীদার হতে পারেন।"

Comments