সনাতনী স্বাস্থ্য সেনার প্রথম রাষ্ট্রীয় সম্মেলন হতে চলেছে কলকাতায়


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৭ অগস্ট '২৬):- সকলের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্য পরিষেবাকে লক্ষ্যে রেখে নির্মিত 'সনাতনী স্বাস্থ্য সেনা' (Sanatani Swasthya Sena) সংক্ষেপে 'থ্রীএস' (3S)-এর প্রথম রাষ্ট্রীয় সম্মেলন (1st National Convention) হতে চলেছে কলকাতার বিজ্ঞান নগরীর বিপরীতে অবস্থিত এক বিলাসবহুল হোটেলে, 'থ্রীএস'-এর রাষ্ট্রীয় অধ্যক্ষ চিকিৎসক পি কে হাজারা (Dr. P. K. Hazra, National Chairman, 3S) আজ কলকাতায় সংগঠনের অন্যান্য পদাধিকারীদের নাম ঘোষণা করতে এসে এই তথ্য পরিবেশন করেন।

'সনাতনী স্বাস্থ্য সেনা'-র পক্ষে পরিবেশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 'থ্রীএস'-এর রাষ্ট্রীয় সচিব রূপে চিকিৎসক দীপঙ্কর দেবনাথ, রাষ্ট্রীয় সহ সচিব রূপে রাখি মিত্র, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ রূপে সুস্মিতা মুখার্জি-র পাশাপাশি রাষ্ট্রীয় মুখপাত্র (সংবাদমাধ্যম) রূপে দায়িত্ব পেয়েছেন বিবেক শুক্লা।

আজ প্রেস ক্লাব কোলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে 'থ্রীএস'-এর রাষ্ট্রীয় অধ্যক্ষ চিকিৎসক পি কে হাজারা জানিয়েছেন, "এই মুহূর্তে সবার আগে প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত সকল চিকিৎসক, চিকিৎসা কর্মী সহ অন্যান্য পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের একই ছাতার তলায় নিয়ে আসাটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এর পাশাপাশি মূলতঃ ষোলোটা লক্ষ্যকে চিহ্ণিত করে আগামী দিনে কর্মকাণ্ডে নিয়োজিত হতে চলেছে 'সনাতনী স্বাস্থ্য সেনা'।"

Comments