অভিনেত্রী ইধিকা পালের উপস্থিতিতে খুঁটিপুজো সারল টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৪ অগস্ট '২৬):- গতকাল অভিনেত্রী ইধিকা পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে নির্মিতব্য দুর্গামণ্ডপের খুঁটিপুজো সারল 'টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি'।

পুজো আয়োজক সংগঠনের পক্ষে সম্পাদক শুভদীপ দে জানিয়েছেন, "আমাদের মাতৃ বন্দনা এই বছর ৮৮ বছরে পা রাখতে চলেছে। 'মুক্তি'-কে ভাবনায় রেখে এই বছর মণ্ডপের দায়িত্বে থাকছেন গোবিন্দ গিরি, প্রতিমা বানাবেন পরমল পাল এবং আলোকসজ্জার দায়িত্বে থাকবে নিউ এস বি ইলেকট্রিক।"

                                              ছবি :- দেবশ্রী চ্যাটার্জি

Comments