কলকাতা (২২ অগস্ট -২৬):- ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ও পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা আলোকচিত্রী অনুপম হালদারের উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় 'ওভার দ্য টপ প্লাটফর্ম' সংক্ষেপে 'ওটিটি প্লাটফর্ম' রূপে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল 'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট'।
'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট'-এর লোগোর আবরণ উন্মোচন করে ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানান, "আশা করব, বিনোদন মূলক এই প্রতিষ্ঠান থেকে নির্মিত বা পরিবেশিত দৃশ্যশ্রাব্য মাধ্যমগুলো জনগণকে মূলীভূত শিক্ষায় শিক্ষিত করতে সহায়ক হয়ে উঠবে।"
অন্যদিকে আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার বলেছেন, "আগামী দিনে আম আদমির চোখে এই সংস্থার প্রশাসনিক কর্ণধার প্রিয়জিৎ পাল শিল্পী সত্তায় ভরপুর এক দূরদর্শী ব্যক্তি রূপে চিহ্ণিত হবেন বলে আমার বিশ্বাস।"
'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট'-এর লোগোর আনুষ্ঠানিক মুক্তির পর অনুষ্ঠান মঞ্চ থেকে ওটিটি প্লাটফর্মের প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়জিৎ পাল জানিয়েছেন, "২০২৫ সালের ২৭ অগস্ট একরাশ রঙিন স্বপ্নকে সাথে নিয়ে পথচলা শুরু করেছিল আমাদের এই বিনোদন মুলক প্রতিষ্ঠান। রহস্য-রোমাঞ্চ-প্রেম-ভীতির মতো একাধিক বিষয়ে ৪০ টা বিনোদন মূলক কর্মকাণ্ড এখনই 'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট' প্লাটফর্মে দেখা যাবে।"
'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট' কর্তৃপক্ষের তরফ থেকে আরো জানানো হয়েছে, "একদিকে যেমন নবীন লেখক ও শিল্পীদের প্রতিভা জনসমক্ষে তুলে ধরবে ঠিক তেমনই ভারতের বিভিন্ন ভাষায় বিনোদন মূলক অনুষ্ঠানে প্রকাশে লিপ্ত থাকবে 'ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট'।"


Comments
Post a Comment