কলকাতা (১১ অগস্ট '২৬):- পশ্চিমবঙ্গের বিদ্যালয়সমূহে বৈদিক গণিত পাঠক্রম আকারে শেখানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব পাঠিয়েছেন 'ভেদিক ম্যাথস ফোরাম ইণ্ডিয়া।'
আজ কলকাতায় বৈদিক গণিত শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'ভেদিক ম্যাথস ফোরাম ইণ্ডিয়া'-র কর্ণধার গৌরভ টেকরিওয়াল জানান, "পশ্চিমবঙ্গ সরকার চালিত ও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সবকটা বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীদের বৈদিক গণিত শেখানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ-এর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।"
'ভেদিক ম্যাথস ফোরাম ইণ্ডিয়া'-র তরফ থেকে জানানো হয়েছে, "ইতিমধ্যে দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ-এর মতো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সাথে সিকিম, মণিপুর, আসাম, দিল্লী ও হরিয়ানায় বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যে বৈদিক গণিত শেখানোর ব্যবস্থা হয়েছে।"
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজ 'এআই পাওয়ার্ড ভেদিক ম্যাথস প্র্যাক্টিস ইঞ্জিন'-এর পথচলার ঘোষণা করে গৌরব টেকরিওয়াল জানান, "১৬টি মূল সূত্র এবং ১৩টি উপ-সূত্রের সহায়তায় সহজে ও খুব তাড়াতাড়ি গাণিতিক হিসাব বা মানসিক গণনার কৌশল সমৃদ্ধ বৈদিক গণিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে। রচনা করেছিলেন পুরীর গোবর্ধন মঠের সন্ন্যাস তথা অন্যতম শঙ্করাচার্য স্বামী ভারতী কৃষ্ণতীর্থ।"


Comments
Post a Comment