অভুক্ত আবালবৃদ্ধবনিতার মুখে দুপুরের আহার তুলে দিল অন্তরাষ্ট্রীয় বৈশ্য মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৯ অগস্ট '২৬):- এক বেসরকারি সেবাসংস্থার সহায়তা নিয়ে আজ কলকাতার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকার অসহায় হতদরিদ্র নরনারীর হাতে একবেলার আহার তুলে দিল 'অন্তরাষ্ট্রীয় বৈশ্য মহাসম্মেলন' (International Vaish Federation) সংক্ষেপে 'আই ভি এফ' (IVF)-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা।

আজ দুপুরে নরনারায়ণ সেবার প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার প্রদেশ অধ্যক্ষ সুশীলকুমার চৌধুরী (Sushil Kumar Chowdhury, President, IVF, West Bengal) জানান,"দেশের একতা, সাম্যতা তথা অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে দেশ তথা রাজ্যে সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছে 'আই ভি এফ'।"

'আই ভি এফ'-এর পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে জানানো হয়েছে, "এলাকার হতদরিদ্র মানুষের মুখে পরিতৃপ্তির হাসি দেখার লক্ষ্যে আজ দুপুরে প্রায় তিন শতাধিক আবালবৃদ্ধবনিতার পাতে পৌষ্টিক আহার রূপে খিচুড়ি, তরকারির সাথে দই ও দু'রকমের মিষ্টি তুলে দেওয়ার পাশাপাশি রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীদের হাতে সুশীতল লস্যিও তুলে দেওয়া হয়েছে।"

খাদ্য ও পানীয় বিতরণ অনুষ্ঠানে হাজির হয়ে সংস্থার পূর্বতন অধ্যক্ষ রতনকুমার আগরওয়াল (Ratan Kumar Agarwal, Former President, IVF, West Bengal) জানান,"সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি কলকাতার বৈশ্য সমাজের কল্যাণের জন্যও কাজ করে চলেছে 'আই ভি এফ'-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা।"

Comments