হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৭ অগস্ট '২৬):- প্রয়াত নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী স্মরণে গত ৫ অগস্ট কলকাতায় 'রাওশ ২০২৬' নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'সংকল্প নৃত্যায়ণ' পালন করল তাদের ২৩ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিথি শিল্পী রূপে উপস্থিত ছিলেন দুই খ্যাতনামা ওডিসি নৃত্যশিল্পী প্রীতিশা মহাপাত্র ও রাজশ্রী প্রহরাজ সহ কত্থক গুরু অসীমবন্ধু ভট্টাচার্য ও তার দলবল।
সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন সংকল্প নৃত্যায়ণের শিক্ষার্থীগণ।
সংকল্প নৃত্যায়ণের নির্দেশক সুবিকাশ মুখার্জি জানিয়েছেন, "বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই শিল্পীকে উৎসাহিত করার লক্ষ্যে পৃথক দুটো বৃত্তি প্রদান করা হয়েছে।"

Comments
Post a Comment