এম এস ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করল মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মন্ডস


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৮ জুলাই '২৬):- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি (M S Dhoni)-কে আজ ব্র্যান্ড অ্যাম্বাসাডার (Brand Ambassador) নিয়োগ করল 'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মন্ডস' (Malabar Gold & Diamonds) ।

এই নিয়োগের ফলে সংবাদপত্র, টেলিভিশন ছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যম সহ ঘরের বাইরে প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞাপনে ধোনির ছবি ব্যবহার করতে পারবে 'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মন্ডস'।

এই অংশীদারিত্বের বিষয়ে কথা বলতে গিয়ে 'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মন্ডস'-এর অধ্যক্ষ এম পি আহমেদ বলেছেন, "এম এস ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে বরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"

Comments