কলকাতা (২৩ জুলাই '২৬):- বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলতার সাথে দু মাস 'পোড়াবাঁশি' প্রদর্শিত হওয়ার পর সম্প্রতি 'সাকসেস পার্টি' দিল চলচ্চিত্রের নির্মাতা সংস্থা 'তারা মা মোশন পিকচার্স'।
নির্মাতা সংস্থার নিজস্ব কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করেন চলচ্চিত্র পরিচালক স্বপন সাহা, শুভম দাস সহ টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী অনামিকা সাহা।
সাকসেস পার্টি-তে অংশগ্রহণ করে 'পোড়াবাঁশি'-র পরিচালক শুভম দাস জানিয়েছেন, "আমার অষ্টম ছবি হিসেবে প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে এই বছরের ৮ মে মুক্তি পেয়েছিল 'পোড়াবাঁশি'। দর্শকদের আগ্রহে বিভিন্ন স্থানে গত দু মাসের বেশি সময় ধরে সফলতার সাথে এই ছবি দেখানো সম্ভব হয়েছে।"
গুণীজন সংবর্ধনা, জমাটি নাচ-গান এবং খাওয়া দাওয়ার মাধ্যমে উদযাপিত সাকসেস পার্টি-তে 'পোড়াবাঁশি'-র সাথে জড়িত শিল্পী, কলাকুশলীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি।


Comments
Post a Comment