বহরমপুর (১৮ জুলাই '২৬):- বহরমপুর ও পাশ্ববর্তী এলাকার উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের কাছে বরদান রূপে খুলে গেল 'লেসন ইণ্ডিয়া' (Lesson India) নামাঙ্কিত প্রতিযোগিতা মূলক পরীক্ষার এক শিক্ষা প্রতিষ্ঠান।
'লেসন টুডে, লিড টুমরো' ট্যাগ লাইনের ছত্রছায়ায় স্বল্পমূল্যে সর্বাধুনিক শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে গোরাবাজারের ওল্ড পুলিশ লাইন রোডে শাখা বিস্তার করল 'লেসন ইণ্ডিয়া'।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়-এর সহকারী অধ্যাপক ডঃ অনির্বাণ রায়চৌধুরী সহ এলাকার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বারোদ্ঘাটন হয়ে যাওয়ার পর 'লেসন ইণ্ডিয়া'-র কর্মকর্তা অভিষেক জানান, "বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের জন্য নীট, জেনপাস-ইউজি, আইআইটি, জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন-সহ একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের উপর উন্নতমানের কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে অফলাইন (সরাসরি শ্রেণিকক্ষ) এবং ডিজিটাল (অনলাইন)—উভয় মাধ্যমেই পাঠদান করা হবে। পাশাপাশি, কোচিংয়ের ফি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরাও সহজেই এই সুযোগের আওতায় আসতে পারে।"
ছবি :- মাহাতব চৌধুরী (তুহিন)


Comments
Post a Comment