রথযাত্রার পবিত্র তিথিতে খুঁটিপুজো সারল বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব


নিজস্ব প্রতিনিধি 

কলকাতা (১৬ জুলাই '২৬):- রথযাত্রার পবিত্র তিথিতে আজ সকালে মণ্ডপ নির্মাণের প্রাথমিক পর্যায়ে ধর্মাচরণের অঙ্গ রূপে খুঁটিপুজো সম্পন্ন করল 'বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব' সমিতির সদস্য ও সদস্যাবৃন্দ। 

পুজো আয়োজক সংস্থার তরফে সভাপতি অভিষেক দাস, সম্পাদক অরিন্দম সাহা এবং কার্যনির্বাহী সদস্য অনির্বান ভট্টাচার্য একযোগে জানান, "অন্যান্য বছরের মতো এবছরেও এলাকার সকল অধিবাসীদের নিয়ে চিরাচরিত ঐতিহ্য মেনে মাতৃ বন্দনা করা হবে।"


Comments