রামকৃষ্ণ নার্সিংহোমের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির সম্পন্ন করল আমহার্স্ট স্ট্রিট সনাতনী সংঘ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১২ জুলাই '২৬):-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ বিনামূল্যে স্বাস্থ্য শিবির সম্পন্ন করল কলকাতার বলাই সিংহ লেনের 'আমহার্স্ট স্ট্রিট সনাতনী সংঘ'।

'রামকৃষ্ণ নার্সিংহোম'-এর সহযোগিতায় আয়োজিত বিনামূল্যের এই স্বাস্থ্য শিবিরে প্রদীপ্তানন্দ মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা নগরপালিকার অন্যতম পৌরমাতা মীনাদেবী পুরোহিত, 'ভারতীয় জনতা পার্টি'-র মিডিয়া সেলের আহ্বায়ক চন্দ্রশেখর বসুনিয়া, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমোঘ্ন ঘোষ সহ অন্যান্য পদাধিকারীগণ।

স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, চক্ষু, দন্ত আদি একাধিক বিষয়ে নিঃশুল্ক পরিষেবা দেওয়া হয়। 

Comments