কলকাতা (১৭ জুলাই '২৬):- ছাত্রছাত্রীদের সাফল্যে গর্বিত 'অ্যালেন' কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত 'নিট-ইউ জি' পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীদের কৃতিত্বে বেজায় খুশি 'অ্যালেন'-এর কলকাতা শাখা।
আজ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করার পাশাপাশি এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে অ্যালেন কলকাতা কেন্দ্রের প্রধান দেবাশিস স্যান্যাল জানিয়েছেন, "সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট -ইউ জি ২০২৬ (NEET-UG 2026)-এর যে ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা গেছে আমাদের কেন্দ্রের ৩ জন ছাত্রছাত্রী প্রথম ১০০০ জনের মধ্যে রয়েছে এবং ৫ জন ছাত্রছাত্রী ১৬০০ জনের মধ্যে নিজেদের স্থান অর্জনে সমর্থ হয়েছে।"
দেবাশিস স্যান্যাল আরো বলেছেন, "কলকাতা কেন্দ্রের পাশাপাশি জাতীয় স্তরে অ্যালেন-এর ৫ জন ছাত্রছাত্রী প্রথম ১০ এবং ৪৩ জন ছাত্রছাত্রী প্রথম ১০০ জনের মধ্যে নিজেদের স্থান অর্জনে সমর্থ হয়েছে।"


Comments
Post a Comment