স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ বছরের স্বাস্থ্য মেলা সম্পন্ন করল ঠাকুরপুকুরের ডি এম হসপিটাল (প্রাঃ) লিমিটেড
কলকাতা (১২ জুলাই '২৬):- মানুষের শরীরে বৃক্ক বা কিডনির এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মূলতঃ কিডনিই মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দিতে বড়ো ভূমিকা পালন করে থাকে। কিন্তু, এই কিডনি যদি রোগাক্রান্ত হয়ে পড়ে তাহলে অল্পসময়ে বা সামান্য চিকিৎসায় তা সারে না, পাশাপাশি চিকিৎসাটাও ব্যয়বহুল। নিম্ন বা মধ্যবিত্ত সাধারণ মানুষ এই চিকিৎসা শুরু করলেও অনেকসময় মাঝপথে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হয়ে পড়েন।
অথচ অনিয়ন্ত্রিত মধুমেহ এবং রক্তচাপের রোগীরা যদি বছরে অন্ততঃ একবার কিডনি সংক্রান্ত সামান্য একটু পরীক্ষা করে দেখেন বা প্রয়োজনে জীবনশৈলীতে একটু পরিবর্তন আনতে পারেন তাহলেই এই রোগ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব।
কিডনি সংক্রান্ত রোগীর সংখ্যা বিচারে বর্তমানে পৃথিবীতে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এরকমই ভয়াবহ এক মুহূর্তে কিডনি রোগ সংক্রান্ত তথ্যগুলোকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান এক মাধ্যম রূপে বিদ্যালয় পড়ুয়া এলাকার ছাত্রছাত্রীদের বেছে নিয়েছেন 'ডি এম হসপিটাল (প্রাঃ) লিমিটেড'-এর কর্ণধার তথা নেফ্রোলজিস্ট দয়ানাথ মিশ্র (এম ডি, ডি এন বি, ডি এম)।
বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী ও হসপিটালের স্বাস্থ্য কর্মী এমনকি চিকিৎসকরাও যাতে বৃক্কের আধুনিক চিকিৎসা সম্পর্কে অদ্যতন থাকতে পারেন সেদিকে নজর রেখে হাসপাতালে মাঝে মাঝেই হয়ে থাকে 'অব্যাহত চিকিৎসা শিক্ষা' বা 'কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন' (CME)। হয়ে থাকে স্বাস্থ্য মেলাও।
আজ ঠাকুরপুকুরে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত 'স্বাস্থ্য মেলা ২০২৬' নামাঙ্কিত অনুষ্ঠানে উপস্থিত থেকে 'ডি এম হসপিটাল (প্রাঃ) লিমিটেড'-এর চেয়ারম্যান ডাঃ দয়ানাথ মিশ্র জানিয়েছেন, "২০০৭ সালে এই হাসপাতাল তৈরির পর থেকে নিয়মিত হয়ে আসছে স্বাস্থ্য মেলা। এই বছর ২০তম বর্ষে পা রাখল এই মেলা।"

Comments
Post a Comment