কলকাতা (২২ জুলাই '২৬):- মুক্তির প্রহর গুনছে 'মা দুর্গা প্রোডাকশন' নিবেদিত এবং পরিচালক রঞ্জন দত্ত নির্মিত বাংলা কাহিনীচিত্র 'আনন্দ আশ্রম'।
টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর পরিচিত মুখ বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, সোমা চক্রবর্তী সহ নবীন প্রজন্মের দুই কণ্ঠসঙ্গীত শিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে-র উপস্থিতিতে নবনির্মিত কাহিনীচিত্র 'আনন্দ আশ্রম'-এর ঝলক (Traylor) ও সঙ্গীত প্রকাশ (Music Launch) করে এই চলচ্চিত্রের পরিচালক রঞ্জন দত্ত জানান, "আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে ১৫৭ মিনিটের কাহিনীচিত্র 'আনন্দ আশ্রম'।"
প্রযোজনা সংস্থার পক্ষে জানান হয়েছে, "এক অনাথ আশ্রম ও তাকে ঘিরে জনৈক বিধায়কের অনৈতিক আস্ফালন এবং আশ্রম কর্তৃপক্ষের প্রতিরোধ মূলক ঘটনার পটভূমিকে আধার করে প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে নির্মিত হয়েছে 'আনন্দ আশ্রম'।
কাহিনীকার অমল চ্যাটার্জি-র কাহিনী অবলম্বনে নির্মিত 'আনন্দ আশ্রম'-এ বিভিন্ন ভূমিকায় বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার সহ নতুন প্রজন্মের শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর, ঋত্বিকা মণ্ডল প্রভৃতি শিল্পীদের দেখা যাবে।
গীতিকার ও সুরকার সুমিত আচারিয়া-র সঙ্গীত পরিচালনায় এই চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন শিল্পী সপ্তক ভট্টাচার্য, অনুষ্কা পাত্র ও মাধুরী দে।"


Comments
Post a Comment