নভেম্বরে ভুটানে আয়োজিত হবে ভিন্নধারার সৌন্দর্য্য প্রতিযোগিতা ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬
কলকাতা (১৪ জুলাই '২৬):- অক্টোবরের শেষ আর নভেম্বর শুরুর সন্ধিক্ষণে ১৩ থেকে ৮০ বছরের মহিলাদের জন্য 'ট্যাপশন মিডিয়া'-র আয়োজনে ভুটানে আয়োজিত হতে চলেছে 'ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬' নামাঙ্কিত এক ভিন্নধারার সৌন্দর্য্য প্রতিযোগিতা।
আজ কলকাতায় এই বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'ট্যাপশন মিডিয়া'-র প্রতিষ্ঠাতা নিতু শাহ জানিয়েছেন, "দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানে পুরুষদের জন্য 'মিস্টার' এবং 'কিং' বিভাগ ছাড়াও মহিলাদের জন্য থাকবে 'মিস', 'মিসেস', 'প্লাস সাইজ', 'ক্লাসিক' এবং 'সর্ট হাইট' বিভাগের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ী ও বিজয়িনীরা পাবেন শংসাপত্র সহ মনোলোভা নানাবিধ পুরস্কার।"
'ট্যাপশন মিডিয়া'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "১ নভেম্বর সৌন্দর্য্য প্রতিযোগিতার মূলপর্বে অংশগ্রহণ করবেন শীর্ষ বাছাই ৫০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী। ইতিমধ্যে উৎসুক প্রার্থীরা ইতিমধ্যে যোগাযোগ করতে শুরু করেছেন।"
সাংবাদিক সম্মেলনে নিতু শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন পদস্থ আধিকারিক পিনাকী চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক ভার্গব চৌধুরী, সঙ্গীত বিশেষজ্ঞ অভিজিৎ পাল, ডাঃ পারমী গোস্বামী, পুতুল ধর ও মডেল শুভাঙ্গিনী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments
Post a Comment