বারাসাত (৮ জুলাই '২৬):- 'বিশ্ব অ্যালার্জি দিবস'(World Allergy Day)-এর পটভূমিকায় আজ থেকে 'নারায়ণা হসপাতাল, বারাসাত' (Narayana Hospital, Barasat)-এ শুরু হল 'অ্যালার্জি ক্লিনিক' (Allergy Clinic)।
'নারায়ণা হাসপাতাল, বারাসাত'-এর সুবিধাসমূহের নির্দেশক শুভাশিষ ভট্টাচার্য (Shubhashis Bhattacharyay, Director of Facilities, Narayana Haospital, Barasat)- আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ফুসফুস বিদ্যার স্বনামধন্য পরামর্শদাতা চিকিৎসক অভ্রদীপ দাশ-এর নেতৃত্বে প্রতি বুধবার বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত 'নারায়ণা হাসপাতাল'-এর বারাসাত শাখায় চলবে অ্যালার্জি ক্লিনিক।"
বলে রাখা ভালো, এর আগে 'নারায়ণা হাসপাতাল, বারাসাত'-এ বিক্ষিপ্তভাবে অ্যালার্জি রোগের চিকিৎসা হলেও, এবার থেকে নির্দিষ্ট একটা বিভাগের মাধ্যমে এখানে অ্যালার্জি সংক্রান্ত চিকিৎসা পাওয়া যাবে।
আজ সাংবাদিকদের সাথে অ্যালার্জি সম্পর্কিত আলাপচারিতার সময় ফুসফুস বিদ্যার পরামর্শদাতা চিকিৎসক অভ্রদীপ দাশ (Dr. Abhradip Das, Consultant Pulmonologist) বলেছেন, "মানব শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থায় ধূলা, পরাগরেণু, ছত্রাক, পোষ্যর লোম, খাবার বা গন্ধ যখন শরীরের অভ্যন্তরে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন তাকেই অ্যালার্জি রূপে চিহ্নিত করা হয়।
অ্যালার্জি-তে আক্রান্ত ব্যক্তির শরীরে অধিকাংশ সময় হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, নাক দিয়ে জল পড়া, ত্বকে চুলকানি ও প্রদাহ বা চোখ চুলকানো-র মতো উপসর্গ দেখা যায়।
অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে বিশেষ প্রকারের রক্ত পরীক্ষা এবং চামড়ায় 'স্কিন পিক টেস্ট'-এর মতো কিছু সহজসাধ্য পরীক্ষার মাধ্যমে অতি সহজেই অ্যালার্জি শনাক্ত করা যেতে পারে। অ্যালার্জির কারণ শনাক্ত করা গেলে অ্যালার্জির উৎস থেকে দূরে থাকা বা শরীরের মধ্যে প্রতিরোধমূলক ক্ষমতা বাড়িয়ে অ্যালার্জি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।"
অ্যালার্জি সংক্রান্ত বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, ভারতের মতো দেশে অ্যালার্জির মূল কারণ রূপে চিহ্নিত হয়েছে ঘরের ধুলোয় থাকা সূক্ষ্মাতিসূক্ষ্ম পোকা (House dust mites), পরাগরেণু (Pollen) বা বিশেষ কিছু খাদ্য (Food)।
এ প্রসঙ্গে উল্লেখ্য, অ্যালার্জি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে নানান ধরনের গবেষণা ও আলোচনা সভা সংগঠিত হয়ে চলেছে।
'ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন' (World Allergy Organisation)-এর নজরদারিতে অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে জাপানের 'কিয়োটো ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার'-এ আয়োজিত হতে চলেছে চারদিবসীয় 'ওয়ার্ল্ড অ্যালার্জি কংগ্রেস ২০২৬' (World Allergy Congress 2026)।


Comments
Post a Comment