স্বাস্থ্য বিষয়ক সেরা তিন উদ্ভাবনী সংস্থাকে সম্মানিত করল আই এইচ এইচ হেলথ কেয়ার এবং ফর্টিস ইণ্ডিয়া লিমিটেড


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৫ জুলাই '২৬):- গত বৃহস্পতিবার অর্থাৎ ২ জুলাই পাঞ্জাবের গুরুগ্রামে আয়োজিত 'আই এইচ এইচ ক্যাটালিস্ট, ফর্টিস ইণ্ডিয়া এডিশন, ডেমো ডে ২০২৬' নামাঙ্কিত এক অনুষ্ঠানে জুরি মেম্বার রূপে উপস্থিত ছিলেন (বামদিক থেকে ডানদিকে) ফর্টিস হেলথ কেয়ার-এর চিফ গ্রোথ অ্যাণ্ড ইনোভেশন অফিসার ডাঃ ঋতু গর্গ, সিডবি-র ডিজিএম রবি কিশোর, প্রতিষ্ঠাতা ময়ূর সরদেশাই, আই এইচ এইচ হেলথ কেয়ারের গ্রুপ ইনোভেশন হেড এলিজাবেথ হান, আই এইচ এইচ হেলথ কেয়ারের গ্রুপ চিফ কর্পোরেট অফিসার অশোক পণ্ডিত, ফর্টিস হেলথ কেয়ারের এম ডি এবং সি ই ও ডাঃ আশুতোষ রঘুবংশী এবং ফর্টিস হেলথ কেয়ারের গ্রুপ চিফ অপারেটিং অফিসার অনিল বিনায়ক।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, 'আই এইচ এইচ ক্যাটালিস্ট, ফর্টিস ইণ্ডিয়া এডিশন টু এক্সিলারেট হেলথ কেয়ার ইনোভেশন অ্যাট স্কেল' শীর্ষক এই উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সারা ভারত থেকে ১৯৫ টা প্রতিষ্ঠান আবেদন করেছিল, প্রাথমিক ঝাড়াই-বাছাই পর ১০ টা উদ্ভাবনী প্রতিষ্ঠানের উদ্ভাবন আয়োজকদের পছন্দ হয়েছিল, শেষে ৩ সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে প্রতিযোগিতার আয়োজক সংস্থাদ্বয়।

উদ্ভাবনের নিরিখে প্রথম হয়েছে 'ই নেক্সট আইসিইউ', দ্বিতীয় হয়েছে 'আর এন টি হেলথ ইনসাইট' এবং তৃতীয় হয়েছে 'কার্টোজেন থেরাপিউটিক্স'।

Comments