জাতীয় চিকিৎসক দিবসের প্রাক্কালে ক্যানসারের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত ১৫ জন নরনারীকে সংবর্ধিত করল নারায়ণা হসপিটাল বারাসাত
কলকাতা (২৯ জুন '২৬):- বিজ্ঞানের অগ্রগতি, চিকিৎসকদের যুগোপযোগী চিকিৎসা ও পরিবারের অর্থনৈতিক ও মানসিক সহায়তাকে সম্বল করে 'ক্যানসার'-এর উপর নিয়ন্ত্রণ প্রাপ্তির স্বীকৃতি স্বরূপ আজ ১৫ জন নরনারী হাতে 'অপরাজেয় স্মারক' প্রদান করল 'নারায়ণা হেলথ' (Narayana Health)-এর ছত্রছায়ায় চলা 'নারায়ণা হাসপাতাল বারাসাত' (Narayana Hospital, Barasat)।
আজ অপরাজেয় নামাঙ্কিত অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নারায়ণা হাসপাতালের সুবিধাসমূহের নির্দেশক শুভাশিষ ভট্টাচার্য [Shuvashis Bhattacharyay, Director(Facility), Narayana Haospital Barasat] দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, "আমাদের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরলস প্রয়াস এবং রোগের উপর বিজয়প্রাপ্তীর অদম্য জেদই রোগীদের সুস্থ জীবনের পথে দৃঢ়ভাবে এগিয়ে দিয়েছে।"
আজ দুপুরে হাসপাতালের ক্যানসার বিভাগের সাথে যুক্ত চার চিকিৎসক ডাঃ অগ্নিভ সরকার, ডাঃ রাজর্ষি মুখার্জী, ডাঃ অতুল এবং ডাঃ মীনাক্ষী রায়-এর উপস্থিতিতে ক্যানসার রোগের উপর নিয়ন্ত্রণ পাওয়া ১৫ জন নরনারীর গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে 'অপরাজেয়' খোদিত একটা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করল 'নারায়ণা হসপিটাল, বারাসাত' কর্তৃপক্ষ।
বলে রাখা ভালো, গত ২৫ বছর ধরে পূর্বভারতে 'নারায়ণা হেলথ'-এর আওতায় চলা বিভিন্ন হাসপাতালে ক্যানসার চিকিৎসা চললেও বারাসাতে অবস্থিত 'নারায়ণা হাসপাতাল'-এ ২০২৩ সালে কেমোথেরাপি ইউনিট শুরুর মাধ্যমে ক্যানসার চিকিৎসা শুরু হয়, পরে ২০২৪-'২৫ অর্থবর্ষে এই হাসপাতালেই চালু হয় ক্যানসার রোগের শল্যচিকিৎসা। ২০২২ সাল থেকে আজ পর্যন্ত যতজন ক্যানসার রোগী রোগের উপর বিজয় হাসিল করেছেন, তাঁদের মধ্যে থেকে আজ ১৫ জনকে 'অপরাজেয় স্মারক' প্রদান করল 'নারায়ণা হসপিটাল, বারাসাত' কর্তৃপক্ষ।


Comments
Post a Comment