আদালতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত আইনজীবী


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (২৪ জুন '২৬):- বারাসাতে অবস্থিত জেলা ও দায়রা আদালতে আসার পথে আজ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ আইনজীবী উত্তম দস্তিদার

বারাসাত আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত আইনজীবী নিজেও গাড়ির দুর্ঘটনা সংক্রান্ত মামলার জন্যই আইনজীবী মহলে ও আদালতে পরিচিত ছিলেন।

দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বারাসাত জেলা পুলিস বলেছে, "আজ সকালে ব্যারাকপুরের দিক থেকে বারাসাতের দিকে আসা একটা টোটো জগন্নাথপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটা লোহার পাইপ মোটর যানের পাছনে ধাক্কা মারে বলে খবর এসেছে। দুর্ঘটনায় জেরে টোটোর আরোহী জনৈক আইনজীবীর বুকে একটা পাইপ ঢুকে যায়। পরে তরুণ আইনজীবীকে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।"

তরুণ আইনজীবীর দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে 'অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ'-এর প্রমুখ রনি কর জানিয়েছেন, "নম্র, ভদ্র ও শিক্ষিত আইনজীবী বলে আদালত চত্বরে পরিচিত ছিলেন উত্তম দস্তিদার।"

Comments