বারাসাত (২০ জুন '২৬):- আজ এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের,মাধ্যমে 'বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হসপিটাল'-এর ঢিল ছোঁড়া দূরত্বে তথ্য প্রদান ও রোগনির্ণয় কেন্দ্র চালু করল 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার, বারাসাত' (Apollo Hospitals Chennai Information Center Barasat)।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, "আপাতত এই কেন্দ্রে এসে 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'-এর চিকিৎসকগণ অর্থোপেডিক ও স্পাইন, থাইরয়েড ও ডায়াবেটিস, গাইনোকোলজি, ইউরোলজি ও নেফ্রোলজি, কার্ডিওলজি, নিউরোলজি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের রোগীদের দেখবেন ও প্রয়োজনে চেন্নাইয়ে অবস্থিত 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'-এ রোগীদের গিয়ে শল্যচিকিৎসার পরামর্শ দেবেন।"
সংস্থার দ্বারোদ্ঘাটন করে সংবর্ধনা গ্রহণ করেন 'অ্যাপোলো হেলথকেয়ার সার্ভিসেস'-এর উপ মহাপ্রবন্ধক শান্তনু চ্যাটার্জি (Shantanu Chatterjee, Dy. General Manager, Apollo Healthcare Services)।
'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'-এর অন্যতম হেলথকেয়ার পার্টনার নিউটন বিশ্বাস (Newton Biswas, Healthcare Partner, Apollo Hospitals Chennai) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই তথ্য প্রদান ও চিকিৎসা কেন্দ্র খোলা থাকবে।"



Comments
Post a Comment