কলকাতা (১৫ জুন '২৬):- "আমরা চাই অন্যান্য কিছু রাজ্যের মতন পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত 'স্বাস্থ্যসাথী' কার্ডের সব গ্রাহকই 'আয়ুষ্মান ভারত' কার্ডের পরিষেবা পাক, আমাদের সংগঠনের প্রথম সমাবেশের পরে অন্যান্য একাধিক প্রস্তাবের সাথে এই প্রস্তাবটাও লিখিত আকারে আমরা সরকারের সামনে পেশ করব ;" বলে জানিয়েছেন 'অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যাণ্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন'-এর মূল চালিকাশক্তি মলয় পিট।
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বুকে ব্যবসা করে চলা প্রায় ৪,৫০০ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের মধ্য ২,৫০০ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের মালিক, শতাধিক চিকিৎসক এবং সরকারি আধিকারিকদের উপস্থিতিতে দীঘা-র শঙ্করপুরে হতে চলেছে 'অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যাণ্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন'-এর প্রথম সমাবেশ।
"আজ সংগঠনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সংগঠনের কর্ণধার মলয় পিট আরো জানিয়েছেন, "সব কিছু ঠিকঠাক থাকলে সংগঠনের প্রথম সমাবেশের উদ্বোধক রূপে মঞ্চে হাজির হবেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী।"
সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, "আসন্ন সমাবেশ থেকে আমরা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের একাধিক যন্ত্রণা ও রোগীর পরিবারের বেশকিছু বাস্তব সমস্যার সারৎসার খুঁজে পরবর্তী সময়ে এই মাসের ২৫ তারিখের মধ্যে সেই সারৎসার একটা প্রস্তাবনার আকারে পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেব।"


Comments
Post a Comment