ভারতীয় জনতা যুব মোর্চা-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার আহ্বানে রক্তদান করল ১৩২ জন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৪ জুলাই '২৬):- 'বিশ্ব রক্তদাতা দিবস'-এর স্বর্ণালি তিথিতে 'ভারতীয় জনতা পার্টি'-র যুব শাখা 'ভারতীয় জনতা যুব মোর্চা'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার পরিচালনায় কলকাতা পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অধীন ৬৩, কেশবচন্দ্র সেন স্ট্রিটে আজ হয়ে গেল এক স্বেচ্ছা রক্তদান শিবির।

রক্তের গ্রীষ্মকালীন ঘাটতি মেটাতে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় রক্তদাতাদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা, 'ভারতীয় জনতা পার্টি'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমোঘ্ন ঘোষ এবং 'ভারতীয় জনতা যুব মোর্চা'-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ সুবোধ দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বেচ্ছা রক্তদান শিবির শেষ হয়ে যাওয়ার পর রক্তদান শিবিরের আয়োজক সংস্থা 'ভারতীয় জনতা যুব মোর্চা'-র তরফ থেকে জানানো হয়েছে, "সরকারী ব্লাডব্যাঙ্কের মাধ্যমে আজ ২৭ জন মহিলা সহ মোট ১৩২ জন রক্তদান করেছেন।" 

Comments